ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

“জুলাই আন্দোলনের স্বপ্ন আজও অপূর্ণ”-বাগাতিপাড়ায় আলোচনা সভায় ডা. রাজন

ফজলুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৩৮৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“জুলাই আন্দোলনের স্বপ্ন আজও অপূর্ণ”-বাগাতিপাড়ায় আলোচনা সভায় ডা. রাজন

নাটোর জেলা বিএনপির সদস্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজন বলেছেন, “যে আশা ও স্বপ্ন নিয়ে মানুষ জুলাই আন্দোলনে শরীক হয়েছিল, সে আশা আজও পূরণ হয়নি। “এটা এমন এক অভ্যুত্থান ছিল যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী, তাঁর ৩০০ এমপি, সব মন্ত্রী এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন। সেই অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও জনগণ যে আশা ও দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই দাবিগুলো আজও বাস্তবায়িত হয়নি।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়ারদিয়ার ভাটোপাড়া কলাবাড়ীয়া বাজার মাঠে সাবেক ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রাজন আরও বলেন, “আমরা চেয়েছিলাম কম টাকায় চাল, ডাল, তেল-মানুষের মৌলিক চাহিদা পূরণ হোক। আমরা চেয়েছিলাম ভোটের অধিকার, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ, দখলদারিত্বহীন প্রশাসন। কিন্তু এ সরকার আমাদের সেই ন্যায্য দাবি পূরণে ব্যর্থ হয়েছে। এক বছরের মধ্যে অন্তত চারটি নির্বাচন দেওয়া সম্ভব ছিল, কিন্তু এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন হয়নি।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়েছে। আমি আশা করি সরকার সে প্রতিশ্রুতি রাখবে। কোটি কোটি তরুণ ভোটার যারা জীবনে একবারও ভোট দিতে পারেনি, তারা এবার যেন সেই অধিকার ফিরে পায়।”

ডা. রাজন বলেন, “আমাদের এই নির্বাচন কেবল একটি নির্বাচন নয়, এটা জাতীয়তাবাদী শক্তির অস্তিত্বের লড়াই। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, তবেই মানুষের চাওয়া-পাওয়া বাস্তবে রূপ নেবে। আজ দেশের মানুষ দেখতে চায় তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশের উত্থান।”

সভায় সভাপতিত্ব করেন ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে নেতাকর্মীরা “খালেদা জিয়া জিন্দাবাদ” ও “তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ” শ্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

“জুলাই আন্দোলনের স্বপ্ন আজও অপূর্ণ”-বাগাতিপাড়ায় আলোচনা সভায় ডা. রাজন

আপডেট সময় : ০৯:৩৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫