ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় হানিট্রাপের অভিযোগে দুই যুবদল নেতা গ্রেপ্তার বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে ‘আলোক ফাঁদ’, কমবে বালাইনাশকের ব্যবহার দেবীগঞ্জে প্যাকেটজাত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ বেনাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ, তদন্তের দাবি বগুড়ার ইলেকট্রিক মার্কেটে বিএসটিআইয়ের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় গোদাগাড়ীতে হঠাৎ তীব্র পদ্মার ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ ৫৫ বছরেও পাকা হয়নি ঝিনাইগাতীর ২ কিলোমিটার সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন, প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ

চাকসু নির্বাচনে ভিপি হলেন বাগাতিপাড়ার রনি- গ্রামে উৎসবের আমেজ, সর্বত্র মিষ্টি বিতরণ

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৬২৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকসু নির্বাচনে ভিপি হলেন বাগাতিপাড়ার রনি- গ্রামে উৎসবের আমেজ, সর্বত্র মিষ্টি বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ঐতিহাসিক জয় পেয়েছেন নাটোরের বাগাতিপাড়ার কৃতি সন্তান ও ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। তাঁর এই বিজয়ে বাগাতিপাড়ায় বইছে আনন্দের জোয়ার। উপজেলা জুড়ে উৎসবের আমেজ, সর্বত্র মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও শিবির নেতারা।

উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে রনির গ্রামের বাড়িতে সকাল থেকেই মানুষের ঢল নামে। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ আবার পরিবারকে অভিনন্দন জানাতে ছুটে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন-“এই বিজয় শুধু একজনের নয়, এটি পুরো এলাকার গর্ব।” তাদের ভাষায়, “এই বিজয় উত্তরবঙ্গের, নাটোর জেলার, বাগাতিপাড়ার—এই বিজয় আমাদের সবার।”

ইব্রাহিম ইসলাম রনি হচ্ছেন ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মোহাম্মদ এনামুল হক ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনিই জ্যেষ্ঠ। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, মাধ্যমিক মুরাদপুর পাচুড়িয়া উচ্চ বিদ্যালয় এবং উচ্চমাধ্যমিক রাজশাহী নিউ ডিগ্রি কলেজ থেকে। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত।

তিনি “জুলাই গণঅভ্যুত্থান”-এর সম্মুখযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে সুপরিচিত। এবারের চাকসু নির্বাচনে ৮১৬৮ ভোট পেয়ে ঐতিহাসিকভাবে নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে।

ছাত্রজীবনের শুরু থেকেই অধ্যবসায়, সততা ও নেতৃত্বের গুণে সহপাঠীদের আস্থা অর্জন করেছেন রনি। তাঁর এই জয় কেবল নির্বাচনী সাফল্য নয় – এটি উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

বাগাতিপাড়া থানা শিবিরের সভাপতি মিঠু সরকার বলেন, “রনি ভিপি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দে মিষ্টি বিতরণ করছি। শিক্ষার্থীরা যে বিশ্বাস রেখে ভোট দিয়েছে, রনি সেই প্রত্যাশা পূরণ করবে বলে আমরা আশাবাদী।”

থানা শিবিরের সেক্রেটারি শাহিন আলম জানান, “চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ২৬টির মধ্যে ২৪টি পদে বিজয়ী হয়েছে। এই বিজয়ে আমরা ফাগুয়ারদিয়াড় ও মালঞ্চি বাজারে মিষ্টি বিতরণ করছি। আশা করি রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত করবে।”

পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন বলেন, “ফলাফল জানার পর আমি আনন্দে লাফিয়ে উঠেছি। আমরা মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মিষ্টি বিতরণ করেছি এবং রনির বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছি। আমার বিশ্বাস, রনি একদিন সারাদেশের নেতৃত্ব দেবে।”

রনির দাদী আমেনা বেগম (৭৫) আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “রনিকে ছোটবেলা থেকে কোলে-পিঠে মানুষ করেছি। আজ তার এই সাফল্যে আমি গর্বিত।”

রনির মা আমেনা বেগম বলেন, “আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি নফল রোজা রেখেছি। সবার কাছে দোয়া চাই, যেন সে মানুষের কল্যাণে কাজ করতে পারে।”

রনির বাবা মোহাম্মদ এনামুল হক বলেন, “আমার ছেলে মহান আল্লাহর রহমতে নির্বাচিত হয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যেসব ভাই-বোন পরিশ্রম করে তাকে বিজয়ী করেছে, তাদের প্রতি কৃতজ্ঞ।”

বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির এ.কে.এম. আফজাল হোসেন বলেন, “রনি নির্বাচিত হয়ে আমাদের গর্বিত করেছে। তার মা আনন্দে রোজা রেখেছেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দেন।”

অন্যদিকে, বিজয়ের পর ইব্রাহিম ইসলাম রনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এই বিজয় আমার এলাকার মানুষের, আমার শিক্ষকদের, আমার বন্ধুদের। সবাই দোয়া করবেন যেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাকসু নির্বাচনে ভিপি হলেন বাগাতিপাড়ার রনি- গ্রামে উৎসবের আমেজ, সর্বত্র মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০১:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫