ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মান্দায় তফিজ উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ৩৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় তফিজ উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় তফিজ উদ্দিন মণ্ডল (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মান্দা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত তফির উদ্দিন মণ্ডল উপজেলা কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা। দ্বিতীয় স্ত্রী জাহানারা বিবির (৫৫) বাসায় দরজার সামনে তার মরদেহ পাওয়া যায়। প্রথম স্ত্রীর সন্তানদের অভিযোগ, বাবা তফিজ মণ্ডলের মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে রহস্য রয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, অন্তত ৭ বছর আগে তফিজ উদ্দিন মণ্ডল একই গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা জাহানারা বিবিকে দ্বিতীয় বিয়ে করেন। ৫ বছর আগে প্রথম স্ত্রী জায়েদা বিবি মারা গেলে দ্বিতীয় স্ত্রীর বাড়িতেই বসবাস করতেন তিনি। আজ বুধবার দুপুরে বসতবাড়ির দরজার সামনে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, বাবা তফিজ মণ্ডল শ্বাসকষ্ট ও প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন। গত পরশু সোমবার তাকে রাজশাহীতে নিয়ে ডাক্তার দেখানো হয়েছে। এরপর থেকে সৎমা জাহানারা বিবির বাড়িতেই ছিলেন। আজ বুধবার দুপুরে তার মৃত্যুর সংবাদ জানতে পারি।

ছেলে জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আজ সকাল থেকেই বাবার সঙ্গে সৎমায়ের ঝামেলা চলছিল। বাবার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। তার মৃত্যুর পেছনে সৎমায়ের কোনো হাত থাকতে পারে।

নিহতের দ্বিতীয় স্ত্রী জাহানারা বিবি বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকাল থেকেই দুজনের মধ্যে ঝগড়া চলছিল। বেলা ১২টার দিকে স্বামী তফিজ মণ্ডল রাগান্বিত হয়ে বাড়ির সামনে থাকা বাঁশের বেড়া ভাঙতে থাকে। এক পর্যায়ে দরজায় লাথি মারতে গিয়ে তিনি পড়ে যান। এর কিছু পরেই তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তফিজ মণ্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

October 15, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় তফিজ উদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫