ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়ায় দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও স্বারকলিপি প্রদান

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২৪৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও স্বারকলিপি প্রদান

নাটোরের বাগাতিপাড়ায় ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষক সমিতির সভাপতি সাজেদুর রহমান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদী বক্তব্য সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নেকবর হোসেন, একেএম শরিফুল ইসলাম লেলিন, কলেজ শিক্ষক শামীম সরকার, মনোয়ার হোসেন, সারোয়ার জামান, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, সুপার সামসুল আরিফিন, শিক্ষক সাম্মী আক্তার, আলমগীর হোসেন, জিল্লুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার দাবি দ্রুত সরকারকে মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহবান জানান। তাছাড়া দেশের সমস্ত এমপিও ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত রাখা হবে এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে হুশিয়ারি করে দেন।

এছাড়া গত ১২-অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপর নেক্কারজনক হামলা, লাঠিচার্জ করে রক্তাক্ত করার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকদের একটি প্রতিনিধি দল।

October 15, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় দাবি আদায়ে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ ও স্বারকলিপি প্রদান

আপডেট সময় : ০৪:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫