ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

রাজশাহীতে বিশ্ব মান দিবসে-পণ্য ও সেবার মতো সমাজের মানও নিশ্চিত করা জরুরি

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিশ্ব মান দিবসে-পণ্য ও সেবার মতো সমাজের মানও নিশ্চিত করা জরুরি

‘সমন্বিত উদ্যোগ টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে ৫৬তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ মান ও পরিমাপ ব্যুরো (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, “পণ্য ও সেবার মান নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি সমাজের মানও ঠিক রাখা প্রয়োজন। ফুটপাতের মান ঠিক না থাকলে আমরা যেমন সঠিকভাবে হাঁটতে পারি না, তেমনি সমাজের মানও তাতে প্রতিফলিত হয়।”

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

আলোচনায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে শুধু পণ্য ও সেবার মান নয়, মানুষের আচরণ, চিন্তাধারা ও সামাজিক মূল্যবোধের মান উন্নয়ন করাও অত্যন্ত জরুরি। সভায় জেলা পর্যায়ের শিল্প উদ্যোক্তা, বেকারি, হোটেল-রেস্তোরাঁ মালিক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে বিশ্ব মান দিবসে-পণ্য ও সেবার মতো সমাজের মানও নিশ্চিত করা জরুরি

আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫