ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

রাণীশংকৈলে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৫১০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘শিখো শব্দ, লেখো শব্দ, পড়ো ইংলিশ, বলো ইংলিশ’ প্রতিপাদ্য নিয়ে ইংরেজি দক্ষতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ওয়ার্ড মাস্টার এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার ১৯টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

এর আগে প্রাথমিক পর্যায়ে ১৯টি বিদ্যালয়ের ৫৫৩ জন শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে প্রতিটি বিদ্যালয়ের তিনজন করে মোট ৫৭ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এখান থেকে সেরা ১০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে।

পরীক্ষা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা সনদ, ডিকশনারি এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দীন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ওবায়দুল হক, গুড নেইবারস বাংলাদেশের পীরগঞ্জ সিডিপি ম্যানেজার বিধান মণ্ডল, সহকারী ম্যানেজার (সিডিপি প্রোগ্রাম) শান্ত চিরান, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

বক্তারা বলেন, গুড নেইবারস বাংলাদেশের এই উদ্যোগ শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫