ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রশাসনের মানবিক চেহারা-ইউএনও লায়লার উদ্যোগে প্রতিবন্ধীর জন্য পাকা রাস্তা

মোঃ বোরহান উদ্দিন বুলবুল, বড়াইগ্রাম (নাটোর):
  • আপডেট সময় : ০৪:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৪৫০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনের মানবিক চেহারা-ইউএনও লায়লার উদ্যোগে প্রতিবন্ধীর জন্য পাকা রাস্তা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার ২নং বড়াইগ্রাম ইউনিয়নের ভরতপুর গ্রামের এক অসহায় প্রতিবন্ধী সাইফুল ইসলামের চলাচলের কষ্ট লাঘবে নিজ উদ্যোগে নির্মাণ করে দিয়েছেন একটি নতুন পাকা রাস্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে সাইফুল ইসলাম চলাফেরায় চরম ভোগান্তির শিকার ছিলেন। বিষয়টি জানতে পারেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তায় রাস্তা নির্মাণের ব্যবস্থা নেন এবং নিজে উপস্থিত থেকে কাজের অগ্রগতি তদারকি করেন।

প্রতিবন্ধী সাইফুল ইসলামের পরিবার ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমরা কখনো ভাবিনি আমাদের বাড়ির সামনে এমনভাবে রাস্তা হবে। এখন হুইলচেয়ার নিয়ে চলাচল করা অনেক সহজ হয়েছে।”

এ প্রসঙ্গে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “প্রশাসনের মূল লক্ষ্য জনগণের পাশে থাকা। বিশেষ করে যারা সমাজে পিছিয়ে আছেন, তাঁদের জন্য কিছু করতে পারলেই নিজের দায়িত্ব সফল মনে হয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।”

স্থানীয় জনসাধারণ জানান, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের এমন মানবিকতা ও আন্তরিকতা বড়াইগ্রামে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। তাঁর উদ্যোগে সরকারি প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রশাসনের মানবিক চেহারা-ইউএনও লায়লার উদ্যোগে প্রতিবন্ধীর জন্য পাকা রাস্তা

আপডেট সময় : ০৪:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫