ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার খাড়ামোড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি টহল দল দুপুর ১২টার দিকে খাড়ামোড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কৌশলে ভারতীয় পন্ডস ফেস ওয়াশ পাচারের চেষ্টা করছিল একদল চোরাকারবারী।
টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ হাজার ৩০৪ পিস ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ফেস ওয়াশের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫২ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় পন্ডস ফেস ওয়াশ জব্দ

আপডেট সময় : ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫