পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৯:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জেলা প্রশাসক আসমা শাহীন-এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।
জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, “জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। তাই আমরা ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”























