চুরি করে আর বড় বড় কথা বলবেন ‘তাদের আর কথা বলতে দিবোনা-সারজিস আলম
- আপডেট সময় : ০৩:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে

চুরি করে আর বড় বড় কথা বলবেন ‘তাদের আর কথা বলতে দিবোনা-সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চুরি করে আর বড় বড় কথা বলবেন ‘তাদের আর কথা বলতে দিবোনা। হাসিনাকে গণিনাই ‘আপনাদের বিন্দু মাত্র গণার টাইম নাই। তিনি শনিবার(১১অক্টোবর) তেতুঁলিয়া উপজেলার তেঁতুল তলায় পথ সভায় বক্তব্য দানকালে একথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই অভ্যূত্থানে কয়জন রাজনৈতিক নেতার ছেলেমেয়ে মারা গেছে। মারা গেছে সাধারন মানুষের ছেলে মেয়ে।ওই পলাশীর প্রান্তরে নবাব সিরাজদ্দৌল্লার কথা মনে পড়ে! নবাব সিরাজদৌল্লার বাহিনীতে ৫০ হাজারের বেশী সৈন্য ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই বাহিনীর সমর্থনে ছিল। কিন্তু মাত্র দুই তিন হাজার বৃটিস্ট বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। কারন সবাই নিক্রিয় দর্শকের মত তাকিয়ে ছিল। ওই মানুষগুলো যদি একটা করে ও ঢেল ছুঁড়তো তাহলে বৃটিষ্টদের কাছে আমাদের স্বাধীনতা হারাতে হতোনা। আজ তেতুঁলিয়াতেও পাচঁদশটা লোক মিলে রক্ত চুষে খাচ্ছে ‘আপনারা ঘরে বসে চুপ থাকছেন।
তিনি বলেন, তেতুঁলিয়ায় চুরি বাটপারি করে মানুষকে ভয় দেখানোর দিন শেষ। থানাতে ফোন করে মানুষকে ভয় দেখানোর দিন শেষ। এই প্রশাসনের উপড় যদি কেউ হস্তক্ষেপ করে মানুষকে হয়রানী করতে চায় হয় এই প্রশাসন থাকবে না হয় ওই বাটপারগুলো থাকবে। আমরা ওই প্রশাসনকে চাইবোনা যেই প্রশাসন সাধারন জনগনের কথা বলতে না পারে। যদি প্রশাসন তা না পারে তাহলে তাদের সাথে আমরা থাকবোনা।
তিনি পাথর শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আর আপনাদের সন্তানদের শ্রমিক বানাইয়েন না।আপনাদের একটি চক্রের মধ্যে রাখা হয়েছে। ভালো জীবীকা খুঁজেন। সন্তানের জন্য ভালো শিক্ষার পরিবেশ খুঁজেন ‘ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজেন ভালো হাপসপাতাল খুজেঁন। আপনাদের জন্য একটি চক্র তৈরি করে তাদের পিছু পিছু ঘুরানোর বন্দোবস্ত রাখা হয়েছে।
সারজিস আলম তিনি বলেন প্রয়োজনে পাচঁজন হলেও লড়াইটা চালিয়ে যাবো। প্রয়োজনে রক্ত দিবো ‘জীবন দিবো। তবুও ওই কালপিটদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। আপানারা ভালোটাকে ভালো না বলেন ‘ সত্যটাকে সত্য না বলেন তাহলে ভালো মানুষগুলো সামনে আসবেনা।
সারজিস আলম শনিবার দুপুরে লংমার্চ কর্মসূচীর আলোকে পঞ্চগড় চিনিকল মাঠ হতে একহাজার মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন নিয়ে সদর উপজেলার কামাত কাজলদিঘী , চাকলাহাট, অমরখানা, সাতমেড়া ও তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ,দেবনগড়, বুড়াবুড়ি ইউনিয়নে সমবেত হন।
সারজিস আলম দেবনগড় পথ সভাতেও বক্তব্য রাখেন। তিনি তেতুঁলতলায় পথ সভা শেষ করে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন।




















