ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৪৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় বঞ্চনা নয়, চাই মর্যাদা’- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে একটি সমাবেশ হয়।

সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল।

সমাবেশে তিনি বলেন, ‘সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের পর শিক্ষক সমাজ আশা করেছিল ন্যায্য দাবি পূরণ হবে, কিন্তু দেখা যাচ্ছে তা বাস্তবায়িত হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বহু দেশে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুবিধা দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কেন হবে না?’

তিনি আরও বলেন, মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বাড়িয়ে শিক্ষকদের অপমান করা হয়েছে। অথচ আমাদের দাবি ছিল শতভাগ বাড়িভাড়া বৃদ্ধি। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলছে, তা অবিলম্বে দূর করতে হবে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়িয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরি করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. কামরুল আহসান, সাধারণ সম্পাদক ড. কুদ্দুসর রহমান, আদর্শ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. সকিলুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

আপডেট সময় : ১২:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫