ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন

পঞ্চগড়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রযুক্তি উদ্যোগ!

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রযুক্তি উদ্যোগ!

চা বাগানে পানির চাহিদা ও ফসলে পোকামাকড় আক্রমণের আগাম বার্তা দেবে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত রোবট।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে স্কুলপড়ুয়া প্রান্তিক ক্ষুদে বিজ্ঞানীদের হাত ধরে এবার উদ্ভাবিত হলো কৃষি ও মানবকল্যাণে কাজ করা এক অভিনব রোবট। পঞ্চগড়ের এসব ক্ষুদে বিজ্ঞানীর উদ্ভাবিত রোবটটি ফসলের ক্ষেতে পোকা-মাকড় আক্রমণের আগাম সংকেত দেবে এবং চা বাগানে পানির চাহিদা জানিয়ে দেবে স্বয়ংক্রিয়ভাবে।

চাষীরা চাহিদা অনুযায়ী পানি সেচ দিতে পারবেন, এবং রোবটটি নিজেই জানাবে কখন সেচের প্রয়োজন। শুধু তাই নয়, কোনো শিশু যদি পানিতে খেলার সময় বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে—তাও শনাক্ত করে সতর্ক বার্তা দেবে রোবটটি।

বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত ছয় দিনব্যাপী “রোবোটিক্স ও হোম অটোমেশন” কর্মশালার শেষ দিনে এই উদ্ভাবন প্রদর্শন করা হয়। কর্মশালায় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তিনটি দলে বিভক্ত হয়ে প্রায় ৩০টি প্রযুক্তি উদ্ভাবন উপস্থাপন করেন।

এর মধ্যে তিনজনকে সেরা উদ্ভাবক হিসেবে বেছে নিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী।
কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ঘবংি ২৪ ও বাংলাদেশ প্রতিদিন–এর জেলা প্রতিনিধি সরকার হায়দার, এলপিএ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক রাফি, পরিচালক সোলাইমান আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্ষুদে বিজ্ঞানীরা জানান, প্রান্তিক এলাকায় থেকেও বিজ্ঞানচর্চা চালিয়ে যেতে চান তারা। তবে এজন্য সরকারের সহযোগিতা এবং জেলা ও উপজেলা পর্যায়ে রোবটিক্স গবেষণা কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

তাদের ভাষায়, “পৃষ্ঠপোষকতা পেলে আমাদের তৈরি রোবটগুলো বাজারে আনা সম্ভব। তাহলে কৃষি, চা বাগান ও শিশু সুরক্ষায় বড় ভূমিকা রাখবে এগুলো।”

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা “এলপিএ (Local Programmers Association)” নামের বিজ্ঞান ক্লাবের আয়োজনে জেলার পাঁচ উপজেলায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ের কর্মশালায় অংশ নেওয়া দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয় জেলা পর্যায়ের চূড়ান্ত প্রদর্শনীর জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রযুক্তি উদ্যোগ!

আপডেট সময় : ০৯:২১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫