ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীতে আইটিএফ চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৩:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

Mamun

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আইটিএফ চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

বাংলাদেশের টেনিসের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তরুণ তারকা জারিফ আবরার। রাজশাহীতে অনুষ্ঠিত আইটিএফ অনুর্ধ-১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়ালেন তিনি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সে এই আসরটি জুনিয়র টেনিসের ৩০তম আয়োজন। এর আগে ২৯টি আসরে বাংলাদেশের কোনো খেলোয়াড় আইটিএফ খেতাব জিততে পারেননি। দেশের বাইরে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টেও এই সাফল্য আসেনি। সেই দীর্ঘ প্রতীক্ষা এবার জারিফ ভেঙে দিলেন।

শুক্রবার সকালে ২ নম্বর কোর্টে অনুষ্ঠিত বালক এককের ফাইনালে জারিফের প্রতিপক্ষ ছিলেন থাইল্যান্ডের টপসিড খেলোয়াড় নাপাত পাটানালের থাপান। শুরু থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রথম সেটে টাইব্রেকার ম্যাচে জারিফ ৭-৬ (৭-৩) গেমে জয়ী হয়ে এগিয়ে যান। দ্বিতীয় সেটে দারুণ লড়াই শেষে ৬-৪ গেমে থাপানকে পরাজিত করে নিশ্চিত করেন ঐতিহাসিক জয়। শেষ পর্যন্ত টানা পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্টের পরও জয়ের স্বাদ নিলেন জারিফ।

বালিকাদের ফাইনালও ছিল উত্তেজনাপূর্ণ। চীনের জিজি ইয়ান প্রথম সেট ৭-৫ গেমে জিতে এগিয়ে গেলেও দ্বিতীয় সেটে মালদ্বীপের আরা আসাল আজিম ঘুরে দাঁড়ান এবং ৬-৩ গেমে জয়ী হন। তবে শেষ সেটে জিজি ইয়ান কোনো সুযোগ না দিয়ে ৬-৩ গেমে চ্যাম্পিয়ন হয়েছেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

October 10, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আইটিএফ চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

আপডেট সময় : ০৩:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫