ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

পুঠিয়ায় সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে শিশুর মৃ’ত্যু!

মোঃ মেহেদী হাসান, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৪১৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে শিশুর মৃ’ত্যু!

রাজশাহীর পুঠিয়ায় সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে রাইয়ান আলী (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার চকপলাশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইয়ান পুলিশ সদস্য হযরত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের সরু রাস্তায় সাইকেল চালাচ্ছিল রাইয়ান। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। জুমার নামাজের আগে থেকেই সে নিখোঁজ ছিল।

নামাজ শেষে পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরপাড়ে রাইয়ানের সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে রাইয়ানের নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী নিজাম বলেন, “পুকুরপাড়ে ভাঙা মাটির চিহ্ন দেখে আমরা বুঝতে পারি সে পানিতে পড়ে থাকতে পারে।”

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “বিষয়টি এখনো আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় সাইকেল চালাতে গিয়ে ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে শিশুর মৃ’ত্যু!

আপডেট সময় : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫