ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহী-৪ আসনে ধানের শীষের মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৪৯৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৪ আসনে ধানের শীষের মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর-৪ বাগমারা আসনে সাবেক এমপি ও মন্ত্রী সরদার আমজাদ হোসেনের ছেলে এবার বিএনপির মনোনয়ন চান। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজশাহীতে অনুষ্ঠিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রিপুত্র সরদার সানিয়াত হোসেন শুভ আগামী নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি আশাবাদ প্রকাশও করেন।

রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সরদার সানিয়াত হোসেন শুভ। তিনি নিজেকে রাজধানী গুলশান থানা বিএনপির সদস্য হিসেবেও পরিচয় দেন।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত সরদার আমজাদ হোসেন রাজশাহী-৪ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। তিনি বলেন, আমার বাবা ছিলেন, বাগমারার মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাজনীতি করেছেন মানুষের চোখের জল মুছে, তাদের মুখে হাসি ফোটানোর বিশ্বাসে। তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় থেকে তিনি মনে করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকে তিনি রাজনীতির মাধ্যমে মানুষের সেবা, সততা ও অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল- যিনি স্বাধীনতার পর এই জাতিকে আত্মনির্ভরতা, উৎপাদনশীলতা এবং জাতীয় মর্যাদার পথে দাঁড় করিয়েছিলেন। সেই আদর্শের ধারক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও গণতন্ত্রের প্রতীক, যিনি নির্ভয়ে গত ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন। আর আজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সেই উত্তরাধিকারকে নতুন প্রজন্মের ভাষায় অনুবাদ করেছেন তার ৩১ দফা নতুন বাংলাদেশের রূপরেখার মাধ্যমে।

শুভ বলেন, বাগমারার উন্নয়ন ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নের মাধ্যমে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও কর্মসংস্থানমুখী বাংলাদেশ গঠনে তিনি কাজ করতে চান। তিনি তরুণদের আহ্বান জানান, পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে ধানের শীষের পক্ষে একাত্ম হতে। তিনি বলেন, দল তাকে মনোনয়ন দিলে ভোটের মাঠ থাকবেন। না দিলেও মনোনীত প্রার্থীর জন্য কাজ করবেন। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, তাকে দল মনোনয়ন দেবেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তার মা ও পরিবারের সদস্যা উপস্থিত ছিলেন।

October 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৪ আসনে ধানের শীষের মনোনয়ন চান প্রয়াত মন্ত্রিপুত্র সানিয়াত শুভ

আপডেট সময় : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫