ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নালডাঙ্গায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও কথিত প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ঠাকুরগাঁও সুগার মিলে যোগ দিয়েই বৃক্ষরোপণ করলেন নবনিযুক্ত এমডি পঞ্চগড়ে শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্যারাকুয়েট নিষিদ্ধে আর বিলম্ব নয়, নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের দাবি নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চাওয়ার পর ইউপি সদস্যের মৃত্যু পুঠিয়ায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত স্বামীর ভিটে থেকেও বঞ্চিত বৃদ্ধা বিমলা রানী, পুকুরপাড়ের ভাঙা কুঁড়েঘরেই মৃত্যুর প্রহর ধোবাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগের উদ্যোগে ১৬ হাজার ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীবরদী সরকারি নার্সারি প্রাঙ্গণে বন অধিদপ্তরের উদ্যোগে এই চারা বিতরণ অনুষ্ঠিত হয়। এটি জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর বাস্তবায়নাধীন “বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়ন (চতুর্থ পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর।

এ সময় আরও উপস্থিত ছিলেন-শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মো. আব্দুল্লাহ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তাসলিম কবির বাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বন বিভাগের কর্মচারীরা।

রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, “আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেড়া, আমলকি, হরিতকি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অড়বড়ই, চাপালিশ, পলাশ, শিমুল, গর্জন, গাদিলা, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৬ হাজার ২০০ চারা ১৯৬টি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ করা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শ্রীবরদীতে বিনামূল্যে ১৬ হাজার গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০২:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫