ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভা রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দাবিতে রাবিতে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন শেরপুরে হত্যা মামলার অন্যতম আসামি মুরাদ মিয়া গ্রেপ্তার লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ আইডি হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক অতিথি হতে না পেরে ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত

বিল পরিশোধের পরও বকেয়া দেখাচ্ছে! ভৌতিক বিলে ভোগান্তিতে নলডাঙ্গার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা

নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিল পরিশোধের পরও বকেয়া দেখাচ্ছে! ভৌতিক বিলে ভোগান্তিতে নলডাঙ্গার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা

বিল পরিশোধের পরও নতুন বিলে বকেয়া যোগ হচ্ছে- এতে চরম ভোগান্তিতে পড়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। হঠাৎ দ্বিগুণ বিল হাতে পেয়ে দিশেহারা হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। চলতি মাসে অনেক গ্রাহক আগের চেয়ে দ্বিগুণ বিল পাচ্ছেন। কেউ কেউ পূর্বের বিল পরিশোধ করেও নতুন বিলে সেই টাকা ‘বকেয়া’ হিসেবে যোগ হয়েছে বলে অভিযোগ করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ অফিসের কিছু কর্মকর্তার অবহেলা ও মনগড়া হিসাবের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল-বাকী সুমন জানান, “আমাদের বাড়িতে মাত্র তিনজন মানুষ বিদ্যুৎ ব্যবহার করি, তবুও এই মাসে বিল এসেছে দ্বিগুণ। পুরো এলাকায় একই সমস্যা দেখা দিচ্ছে।”

মাধনগর গ্রামের আকতার হোসেন ও রুবেল জোয়াদ্দারসহ আরও অনেকে জানান, “আমরা আগের বিল পরিশোধ করেছি, তবুও নতুন বিলে বকেয়া দেখাচ্ছে। এর দ্রুত সমাধান চাই।”

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মোঃ ইমরুল কায়েস জানান, “অতিরিক্ত কোনো বিল দেওয়া হয়নি। বিকাশে পেমেন্টের সময় সফটওয়্যারের সমস্যার কারণে কিছু বিল আমাদের সিস্টেমে আপডেট হয়নি, তাই বকেয়া দেখাচ্ছে। গ্রাহকরা অফিসে এসে বিল সংশোধন করিয়ে নিতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি এবং বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিল পরিশোধের পরও বকেয়া দেখাচ্ছে! ভৌতিক বিলে ভোগান্তিতে নলডাঙ্গার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা

আপডেট সময় : ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫