রাণীশংকৈলে বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বিএনপি ও সাধারণ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
“সবার আগে বাংলাদেশ – এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার (৪ অক্টোবর) সকালে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রাণীশংকৈল পৌর শহরের পিপুলতলা দুর্গা মন্দির ও প্রগতি ক্লাব চত্বর থেকে কার্যক্রমটি উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফের নেতৃত্বে অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ও রাস্তার ধারে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও আহ্বায়ক মুনিরা বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
এছাড়াও কার্যক্রমে অংশ নেন উপজেলা ছাত্রদল নেতা দুলাল হোসেন, জিম হক, মুসাব ইবনে মাজেদ, লেমন, শাওয়াল, হামিম, সাকিব, জাহিদ, আলম, পারভেজ, নয়ন, সেলিম পারভেজ জীবন, মাসুম, সাব্বির, পান্নাসহ অনেকে।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণরা পৌর এলাকাকে পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।




















