পঞ্চগড়ে ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ
- আপডেট সময় : ১২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৩৭১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ
পঞ্চগড়ে ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শনিবার (৪ অক্টোবর) সকালে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মকছেদুল আলম, উপজেলা যুব জাগপার সভাপতি আসমত আলী, জেলা যুব জাগপার প্রচার সম্পাদক বিপুল সরকার, উপজেলা জাগপার প্রচার সম্পাদকসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
জাগপার ৭ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদ বাস্তবায়ন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, পিলখানা ও শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা,
নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, এবং ভারতের প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আয়োজন।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এই ৭ দফা বাস্তবায়ন আজ সময়ের দাবি।”























