ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ শেরপুরে ১০ কোটি টাকা পাওনার অভিযোগ, হাসপাতালের এমডি অনুপস্থিত দেশের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও ভুলে পাঠানো টাকা ফেরত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ঝিনাইগাতীতে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার

শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ৫২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠ ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং শেরপুর প্রেসক্লাবের (একাংশ) দপ্তর সম্পাদক মারুফুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে প্রেসক্লাব (একাংশ)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শেরপুর শহরের হাশিম গেস্ট হাউসে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এ নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।

সভায় সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, জি এইচ হান্নানসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের ওপরও সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

সভাপতি এস এম শহিদুল ইসলাম বলেন, “একজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয়। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।”

সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। প্রশাসনকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিক এভাবে আক্রান্ত না হন।”

সভা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত নিন্দা প্রস্তাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আওতায় আনার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে সাংবাদিক মারুফের ওপর হামলার ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

আপডেট সময় : ০১:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫