ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

“ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ধর্ম ছিল না, সব ধর্মের মানুষ অংশ নিয়েছিল” – ডিআইজি আমিনুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৩০৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ধর্ম ছিল না, সব ধর্মের মানুষ অংশ নিয়েছিল” – ডিআইজি আমিনুল ইসলাম

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যখন রাস্তায় আন্দোলন করেছে তখন সেখানে কোনো ধর্মীয় বিভাজন ছিল না। সব ধর্মের মানুষই সেই আন্দোলনে অংশ নিয়েছিল।

তিনি বলেন, “আপনি দেখেন, দেবী দুর্গা যেমন অসুরকে বধ করে সমাজ থেকে অশুভ শক্তি দূর করেছেন, তেমনি আমাদের সমাজের প্রতিটি অশুভকেও দূর করতে হবে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় কেন্দ্রীয় শ্রীশ্রী সার্বজনীন দুর্গামন্দিরে মহাঅষ্টমী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আমিনুল ইসলাম আরও বলেন, “অতীতে ফেসবুকে একটি লাইভ বা পোস্টের কারণে মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ভুল-ত্রুটি ধরিয়ে দিতেন, অথচ সেজন্য অনেককে হয়রানির শিকার হতে হয়েছে। বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। সেই সব অশুভ শক্তিকে বিনাশ করেছে দেবী দুর্গা। আমাদের মনে রাখতে হবে, কোনো ধর্মই অন্যায়কে প্রশ্রয় দেয় না।”

এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ডিআইজি আমিনুল ইসলাম দেবীগঞ্জের জগবন্ধু ঠাকুরবাড়ি দুর্গামন্দির ও বোদা উপজেলার শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ধর্ম ছিল না, সব ধর্মের মানুষ অংশ নিয়েছিল” – ডিআইজি আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫