ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়ায় প্রতিবন্ধীর গোয়ালে আগুন: গরু পুড়ে ছাই, ভাই হাসপাতালে ভর্তি

ফজলুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩৩৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় প্রতিবন্ধীর গোয়ালে আগুন: গরু পুড়ে ছাই, ভাই হাসপাতালে ভর্তি

নাটোরের বাগাতিপাড়ায় এক প্রতিবন্ধী যুবকের গোয়াল ঘরে দুর্বৃত্তদের লাগানো আগুনে গরু পুড়ে মারা গেছে। আহত হয়েছেন তার প্রতিবন্ধী চাচাতো ভাই। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু সাইদ জিম (২১) ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা দুই দিন ধরে তার গোয়াল ঘরে আগুন দেয়। প্রথম দিন কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরের দিন রাতে আবার আগুন লাগালে একটি গরু পুড়ে মারা যায় এবং আরেকটি গরু গুরুতর আহত হয়। পরে সেটিকে জবাই করতে বাধ্য হন তারা। এসময় আগুন নেভাতে গিয়ে আবু সাইদের চাচাতো ভাই আব্দুল আলীম (৪০) দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আবু সাইদ বিশ্বব্যাংকের সহায়তায় সমাজসেবা কার্যালয়ের একটি প্রকল্প থেকে অনুদান পেয়ে গরুটি কিনেছিলেন। স্থানীয়রা ধারণা করছেন, কেউ শত্রুতা করে এ কাজ করেছে। তবে পরিবার কাউকে নাম উল্লেখ করতে চাইছে না।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফজলুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

বাগাতিপাড়া মডেল থানার ওসি জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

September 28, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় প্রতিবন্ধীর গোয়ালে আগুন: গরু পুড়ে ছাই, ভাই হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০১:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫