ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা বাগাতিপাড়ায় চুলার আগুনে কৃষকের ৬ ঘর পুড়ে ছাই, ক্ষতি ৫-৭ লাখ টাকা বাগাতিপাড়ায় বাবার সঙ্গে অভিমানের পর যুবকের আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক জাতীয় পদক অর্জন করায় ফজলে রাব্বীকে সংবর্ধনা লালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক, মাদক আইনে মামলা লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত পথচারীর মৃত্যু ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

পঞ্চগড়ে দুই শতাধিক সনাতন ধর্মালম্বীর বিএনপিতে যোগদান

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে দুই শতাধিক সনাতন ধর্মালম্বীর বিএনপিতে যোগদান

জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভাগুলোতে নতুন মাত্রা যোগ হয়েছে। এসব সভায় ইতিমধ্যেই দুই শতাধিক সনাতন ধর্মালম্বীসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

জানা গেছে, পঞ্চগড়ের আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া উপজেলায় ২০৭টি ওয়ার্ডে একযোগে বিএনপির মতবিনিময় সভা শুরু হয়েছে। প্রতিটি সভায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।

সভাগুলোতে বিএনপির সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন, ৩১ দফা ও আগামীতে সরকার গঠন করলে ৯০ দিনের কর্মসূচি এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।

আটোয়ারী উপজেলার ৬ ইউনিয়নের ৫৪ ওয়ার্ডে বুধবার বিকেলে, সদর উপজেলার ১০ ইউনিয়নের ৯০ ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেলে, আর তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের ৬৩ ওয়ার্ডে শনিবার বিকেলে এসব সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির গত মাসে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন- “তৃণমূল নেতৃবৃন্দকে উজ্জীবিত করা এবং বিএনপির কর্মপরিকল্পনা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই আয়োজন। মানুষ বিএনপির কথা শুনতে চায়, বিএনপি আগামীতে কী করবে তা জানতে চায়। এটি প্রমাণ করে বিএনপি জনমানুষের দল।”

এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রীনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজলসহ মোট ১৮টি টিম এসব কর্মীসভায় যোগ দেন এবং আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে দুই শতাধিক সনাতন ধর্মালম্বীর বিএনপিতে যোগদান

আপডেট সময় : ০১:১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫