ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

বাগাতিপাড়ায় মরণ ফাঁদে যাত্রী ছাউনি, এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কারের

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মরণ ফাঁদে যাত্রী ছাউনি, এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কারের

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পকেটখালি মোড়ে অবস্থিত একটি যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে এখন এক ভয়ংকর মরণ ফাঁদে পরিণত হয়েছে।

উপজেলার শেষ প্রান্তে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির পাশ দিয়েই সংযোগ হয়েছে রাজশাহীর পুঠিয়া-আড়ানী-বাঘা সড়কের সঙ্গে। প্রতিদিন শতশত যাত্রী এই রাস্তায় যাতায়াত করেন। দূর-দূরান্ত থেকে আসা ক্লান্ত যাত্রীদের জন্য একমাত্র আশ্রয়স্থল হলেও জরাজীর্ণ অবস্থা এখন যাত্রীদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ছাউনিটির খুঁটি ভেঙে পড়েছে, কোনোভাবে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। টিনের চালায় অসংখ্য ফুটা, পামের দেয়ালে বড় বড় ফাটল-যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে পুরো ছাউনি। তবুও বাধ্য হয়ে পথচারী ও যাত্রীরা এর নিচেই বসে থাকছেন।

স্থানীয় বাসিন্দা সুজন আলী (২৮) বলেন, “প্রায় ২০ বছর আগে এই ছাউনিটি নির্মাণ করা হয়েছিল। আগে প্রতিদিন মানুষ বসতো, এখন ভাঙা হয়ে যাওয়ায় কিছুটা কমে গেছে, কিন্তু ক্লান্ত যাত্রীরা এখনো এখানে আশ্রয় নেন।”

পাশের চায়ের দোকানদার তরিকুল ইসলাম (৪৫) জানান, “৩ কিলোমিটারের মধ্যে কোনো বসতবাড়ি নেই। ফলে বিভিন্ন হাটের যাত্রী, ভ্যানচালক ও পথচারীরা এখানে বসেন। তাই দ্রুত সংস্কার প্রয়োজন।”

স্থানীয় চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, “যাত্রী ছাউনিটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে পুনঃনির্মাণ বা সংস্কারের অনুরোধ করেছি।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, “আমরা বিষয়টি জেনেছি। সংস্কারের প্রস্তাব তৈরি করা হয়েছে এবং দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মরণ ফাঁদে যাত্রী ছাউনি, এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কারের

আপডেট সময় : ০৮:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫