ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৪১৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান না ভেঙে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় সাকোয়া বাজারের সকল জনগণের ব্যানারে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সরকার সাকোয়া বাজার হয়ে দেবীগঞ্জ বোদা সড়কটি ৬ লেন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরাও উন্নয়নের পক্ষে, আমরাও উন্নয়ন চাই কিন্তু তা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে নয়, ব্যবসায়ীদের পথে বসিয়ে নয়। একই সাকোয়া মধ্য বাজারে কাপড় দোকান, মাছের দোকান সহ বিভিন্ন ধরনের দুই শতাধিক দোকানপাট আছে। এর সাথে হাজারো কর্মচারী ও তাদের পরিবারের অন্তত ৫ হাজার মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা জড়িয়ে আছে। এই দোকানপাট ভাংলে ব্যবসায়ীদের পথে বসতে হবে।

আমরা সরকারের কাছে অনুরোধ করি, সাকোয়া বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে বাজারের যে কোন পাশে বাইপাস সড়ক নির্মাণ করে ৬ লেন সড়কটি নির্মাণ করার জন্য। তাহলে ব্যবসায়ীদের কোন ক্ষতি হবে না। একই সাথে সড়কটি নির্মাণ করা যাবে।

September 24, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫