ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা সভা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ৩৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা সভা

শেরপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে গত আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অস্ত্র ও মাদক উদ্ধার,কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার,জেলার মুলতবি মামলা,গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এসময় শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা এলাকার পূজামণ্ডপসমূহে পুলিশি নজরদারি বৃদ্ধি,প্রযুক্তি ব্যবহার,গুজব প্রতিরোধে সতর্কতা,যানবাহন ও ট্রাফিক নিয়ন্ত্রণের উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা,পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
সভায় শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে গত আগস্ট ২০২৫ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ১১ জনকে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করেন।

সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইদুল আলম,শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম খান, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর থানার এসআই (নিরস্ত্র)/আব্দুল্লাহ আল জাবের রাফি,শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর থানার এএসআই (নিরস্ত্র)/মাহফুজুর রহমান ও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন টিএসআই/মাহফুজুর রহমান। এছাড়াও সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খান,কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান,নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র)/বিল্লাল হোসেন ও এসআই (নিরস্ত্র) মোঃ নুরুল আমিন,শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফ আলী ও নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ উমর ফারুক।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ,ইন্সপেক্টর (তদন্ত) সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে জেলা পুলিশের মাসিক অপরাধমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা সভা

আপডেট সময় : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫