ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে অবস্থিত হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রম নিয়ে অনিয়ম ও জটিলতার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদরাসার সভাপতি মো.আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ আরও অনেকে।

বক্তারা জানান, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসার জন্য সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চলে আসছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মো. নুরন্নবী মাদরাসার স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, তিনি জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন। স্থানীয়ভাবে একাধিক বৈঠক হলেও সমাধান না হওয়ায় দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। মাদরাসার জমি রক্ষার্থে দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং- ৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিলের দাবি জানান মানববন্ধনকারীরা। একই সঙ্গে মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

আপডেট সময় : ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫