ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু ও যুব নেতৃত্বের পর এবার ইতালিতে উচ্চশিক্ষা, পূর্ণ স্কলারশিপ পেলেন আফরা ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন পঞ্চগড়কে মডেল জেলা গড়ার ঘোষণা, সংবাদকর্মীদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ ২৮৫ একর সম্পত্তি, তবু জরাজীর্ণ মসজিদ; আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফের ফাঁকা গুলি, নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সেনাসদস্য তাসনিম রিফাত রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসাধীন ৬৪ রাজশাহীর জুয়েলার্সে বড় চুরিঃ খুলনা-ঢাকায় অভিযান, গ্রেপ্তার ৮

পঞ্চগড়ে নিখোঁজের দু’দিন পর নদী থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৫৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে নিখোঁজের দু’দিন পর নদী থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর আলিয়া খাতুন (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের পূর্ব বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীতে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে নিখোঁজের দু’দিন পর নদী থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫