ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

ব্যক্তিমালিকানার গাছ কেটে নেওয়ার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যক্তিমালিকানার গাছ কেটে নেওয়ার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামে ব্যক্তিমালিকানাধীন একটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বনবিভাগের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফয়সাল হোসেন মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ফয়সাল হোসেন বলেন, ‘গ্রামের রাস্তার ধারে ব্যক্তিমালিকানার জমিতে আমি বেশকিছু মেহগনি গাছ রোপন করি। চাকরির কারণে আমাকে ঢাকায় থাকতে হয়। এ সুযোগে গত ১৮ সেপ্টেম্বর আমার জমিতে থাকা আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি তাজা মেহগনি গাছ স্থানীয় আরজাদুল হক দুলাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। বিষয়টি জানার পর জরুরি সেবার মাধ্যমে পুলিশে ফোন করে সহায়তা নিই। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাছটি কেটে সরিয়ে নেওয়া হয়। গাছের কাটা অংশ বর্তমানে আরজাদুল হক দুলালের বাড়িতে আছে।’

এ বিষয়ে অভিযুক্ত আরজাদুল হক দুলাল জানান, বনবিভাগের নির্দেশেই তিনি গাছটি কেটে নিজ বাড়িতে রেখেছেন। তবে তিনি গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

এদিকে মান্দা উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে বলেন, গ্রামীণ রাস্তার পাশে থাকা গাছটি তারাই রোপণ করেছিলেন। গাছটি ভেঙে পড়ায় নিরাপত্তার স্বার্থে সেটি কেটে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এটি ব্যক্তিমালিকানাধীন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
ঘটনার বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

September 21, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যক্তিমালিকানার গাছ কেটে নেওয়ার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫