বাগাতিপাড়ায় সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৮৪২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
নাটোরের বাগাতিপাড়ায় “তারুণ্যের অহংকার- তারেক জিয়া জিন্দাবাদ” এই স্লোগানে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাগাতিপাড়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর এলাকার পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা হলরুমে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মী সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসেন।
এছাড়াও বাগাতিপাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন ভিপি তুষার।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, এছাড়াও কর্মী সভায় নাটোর থেকে আগত অনান্য নেতা ও বাগাতিপাড়ার স্থানীয় নেতারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা কেন্দ্রীয় নেতারা জেলা দেখভাল করি, আর জেলা নেতারা উপজেলা কমিটি করবে,উপজেলা নেতারা ইউনিয়ন কমিটি করবে, ইউনিয়ন নেতারা ওয়ার্ড পর্যায়ের কমিটি করবে।
আমি এখানে এসেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফা আপনাদের মাঝে পোঁছে দিতে। এছাড়াও তার একটি মাত্র গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এই কথা এজন্যই বলেছিলেন, একটি ল দল ভারতের আধিপত্য বিস্তারের জন্য কাজ করেছে, এখন আরেকটি দল পাকিস্তানের আধিপত্য বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে।
এছাড়াও স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্য কমিটি ব্যাপারে তিনি বলেন, যারা ৫ আগষ্টের পূর্বে দলের জন্য জেল জুলুম, অন্যায় অত্যাচারে মধ্যে ছিলো, ঠিক মত বাসায় থাকতে পারেনি, ব্যাবসা করতে পারেনি তাদের কমিটিতে অগ্রধিকার। তবে হ্যাঁ যার ৫ আগষ্টের পরে যারা সম্পৃক্ত তাদেরকে সাথে নিয়েই পথা চলবো, আগামীতে যে কমিটি হবে তাতে কোন চাঁদাবাজ, সন্ত্রাস জায়গা পাবেনা,নবীন ও প্রবীন নিয়ে কমিটি গঠন করা হবে।










