ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবী করছে জামায়াতে ইসলামী- হেলাল
- আপডেট সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে

ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবী করছে জামায়াতে ইসলামী- হেলাল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবী করছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে নগরীর জিরো পয়েন্টে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আপনারা না মানলে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। গণভোটে আসেন। এই ৫ দফা আদায় করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে যাব। সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
দলটির ৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।










