ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন লালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারীর মৃত্যু বাগাতিপাড়ায় পাঁচ বছর ধরে সরকারি গুদামে গম সংগ্রহ শূন্য দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী
  • আপডেট সময় : ০৩:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৪৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে লাকড়ি ধরতে মহারশি নদীতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর ইসমাইল (১৭)-এর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে একটি ধানক্ষেতে কর্দমাক্ত মাটিতে অর্ধপোতা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর ইসমাইল উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা লাকড়ি কুড়াতে গিয়ে শুক্রবার ভোরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন জানান,মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল গভীর শোক প্রকাশ করে বলেন, একটি অমূল্য প্রাণ এভাবে ঝরে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা নিহত ইসমাইলের পরিবারের পাশে আছি। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি নদীতে এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর ইসমাইলের অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫