১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না- দুলু
- আপডেট সময় : ০২:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৮৪ বার পড়া হয়েছে

১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না- দুলু
সাবেক উপমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৫ টা বছর এই মাওলানা হুজুর মাথায় টুপি দাড়ি ওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না। কারো জীবন নিরাপদ ছিলো না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর নাটোর পৌরসভার ২ নং ওর্য়াডের গাড়িখানা জামে মসজিদে সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল আল মামুনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান কালে এসব কথা বলেন তিনি।
সাবেক উপমন্ত্রী দুলু আরো বলেন, এই ৫ তারিখের পর হুজুর সাহেবরা মাওলানা সাহেবরা যারা ইসলাম আল্লাহকে বিশ্বাস করে এই মসুলমান আল্লাহ ওয়ালারা শান্তিতে আছে। আমি মনে করি এই ইহুদি নাসায়েক এই দেশ থেকে ইসলাম কে ধ্বংস করতে চেয়েছিলো যারা এই দেশ থেকে মসুলমান ধর্মকে ধ্বংস করতে চেয়েছিলো তারা যেন নতুন করে আর কোন ষড়যন্ত্র করতে না পারে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, , যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সহ দলের নেতা কর্মীরা।























