ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

তেতুলিয়া উপজেলায় জলবদ্ধতা নিরসনে বিএনপির সম্মিলিত কর্মসূচি

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া উপজেলায় জলবদ্ধতা নিরসনে বিএনপির সম্মিলিত কর্মসূচি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী এলাকায় ২০ টি পরিবার ১ সপ্তাহ ধরে পানিবন্দি। জলাবদ্ধতা নিরসনে তেঁতুলিয়া উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করে জলাবদ্ধতা নিরসন করেছেন।

২০ পরিবারের পানিবন্দির খবর সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। জলাবদ্ধতা নিরসনের উদ্যেগ নিয়ে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে ওই এলাকায় পাঠান। নেতাকর্মীরা নিজেরা কোদাল ঢাকি দিয়ে মাটি সরিয়ে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওই এলাকায় পানিবন্দি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির নেতা কর্মীরা।

স্থানীয়রা বাসিন্দারা জানায়, হারাদিঘী- লালগছ সড়কে একটি কালভার্ট ছিলো। অতি বর্ষণের সময় কয়েকটি গ্রামের পানি প্রবাহিত হয়ে আসছিল এই কালভার্টি দিয়ে। তবে এলাকার কিছু মানুষজন জমি কিনে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে পানি চলাচলের জায়গা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। পানি সরে যাওয়ার মতো ছোট রিং কালভার্ট থাকলেও সেটা দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সেখানেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। এরপর আবারো ভারী বর্ষণের কারনে নিন্দা অঞ্চল প্লাবিত হয়ে দেখা দেয় জলাবদ্ধতা।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার তারিফ হোসেন প্রধান জানান, গত ২ বছর যাবত এই এলাকার কয়েকটি পরিবার বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়ে। আগের ইউএনও মহোদয় একটি ইউড্রেনের নির্মাণের জন্য আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু তিনি বদলী হয়ে অন্যত্র চলে যাওয়ার পর সেটা আর হয়নি। তবে জলমগ্ন থেকে উত্তরণে বিএনপির নেতা কর্মীরা একটি ভালো উদ্যোগ নিয়েছে।

তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু জানান, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগনের দুর্ভোগের কথা জানতে পেরে আমাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা সবাই জনদূর্ভোগ নিরসনের জন্য সম্মিলিতভাবে কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেতুলিয়া উপজেলায় জলবদ্ধতা নিরসনে বিএনপির সম্মিলিত কর্মসূচি

আপডেট সময় : ১২:১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫