ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ শেরপুরে ১০ কোটি টাকা পাওনার অভিযোগ, হাসপাতালের এমডি অনুপস্থিত দেশের বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও ভুলে পাঠানো টাকা ফেরত চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০ হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর ঝিনাইগাতীতে পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে পরিবারের দাবি দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

পঞ্চগড়ে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের হাতে সহায়ক উপকরণ তুলে দেয়া হয়।

প্রথম বারের মতো গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবার দরিদ্র মানুষের আবেদন গ্রহণ ও যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে ৫ টি ট্রাই সাইকেল, ২১ টি হুইল চেয়ার, ৩ টি ওয়াকার, ২ জোড়া অক্সিলারি ক্রাচ এবং ১ টি এলবো ক্রাচ তুলে দেয়া হয়। জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মুল স্রোতধারায় নিয়ে আসতে সরকারি উদ্যোগে এভাবে সহায়ক উপকরণ বিতরণসহ নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫