ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ শ্রীবরদীতে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

শেরপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ডিলারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৯৩৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ডিলারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে কৃষকের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় বিএডিসির এক সার ডিলারকে ১ লাখ টাকা এবং লাইসেন্স ছাড়াই সার বিক্রি করা অপরাধে আরও এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সদর উপজেলার আখেরমামুদ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ শাস্তি দেওয়া হয়।

সরেজমিন অভিযানে জানা যায়,আমন মৌসুমকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছিলেন। এসময় প্রমাণ মেলায় বিএডিসির ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা এবং লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারাগন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ নেই। কৃষকের স্বার্থ রক্ষায় যেখানে অভিযোগ পাওয়া যাবে,সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া বলেন,কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা এই অভিযান পরিচালনা করেছি। কৃষি উৎপাদন ব্যাহত করার মতো কোনো প্রভাবশালী বা অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা জানান,প্রতি আমন মৌসুমেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সার সংকট তৈরি করে তাদেরকে ক্ষতির মুখে ফেলে। তবে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ডিলারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫