ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

বাগাতিপাড়ায় সাবেক এমপির দীঘিতে বিষ প্রয়োগে মাছ নিধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৯২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সাবেক এমপির দীঘিতে বিষ প্রয়োগে মাছ নিধন

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যক্তিগত দীঘিতে বিষ প্রয়োগ করে হাজারো মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুরে দিঘিতে এ ঘটনা ঘটে। প্রায় ১০ বিঘার ওপর বিস্তৃত ওই দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার, টেংরাসহ নানা প্রজাতির প্রায় তিন হাজার মাছ চাষ হচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, ভোর থেকেই দীঘির পানিতে মাছ ভেসে উঠতে দেখা যায়। প্রথমদিকে ধারণা করা হয় পানিতে গ্যাস জমে এমনটি ঘটছে। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাপক হারে মাছ মারা যেতে থাকায় মাছ মারা যাওয়ার কারণ স্পষ্ট হওয়ায় তারা নিশ্চিত হন যে, কেউ পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেছে।

ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকার গ্রাম পুলিশ আকরাম হোসেন বাবু বলেন, “গতকাল সন্ধ্যায়ও মাছগুলো স্বাভাবিক ছিল। সকালে হঠাৎ খবর পাই, এসে দেখি মাছ মারা যাচ্ছে। এর আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।তিনি মনে করেন শত্রুতাবশত কেউ এই কাজ করেছে।”
স্থানীয় বাসিন্দা মোয়াজ্জেম আলী (৪৫) বলেন, “সকালের পর থেকেই একে একে সব মাছ মরে ভেসে উঠতে থাকে। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই শত্রুতা আছে।”

ঘটনার পার্শ্ববর্তী এলাকার ওয়ার্ড কমিশনার মহাসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। কেউ শত্রুতা করে এই ঘটনা ঘটিয়েছে।এতে পুকুর মালিকের প্রায় ১২ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে মৎস মারা যাওয়ার বিষয়ে চিহ্নিতকরণে কারিগরিভাবে তাদের কোন সুযোগ নেই। সাধারণত গ্যাস ট্যাবলেট পানিতে দিলে এ ধরণের ঘটনা ঘটে থাকে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কেও লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

September 13, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সাবেক এমপির দীঘিতে বিষ প্রয়োগে মাছ নিধন

আপডেট সময় : ০৫:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫