ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

ডাকসুর ঐতিহাসিক বিজয়, পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়।।
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৪৩৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাকসুর ঐতিহাসিক বিজয়, পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির

পঞ্চগড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐতিহাসিক বিজয় উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানে নিহত পাঁচ শহীদের কবর জিয়ারত করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলার পাঁচ শহীদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত করে জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে জেলা সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলার পাঁচজন শহীদের কবর জিয়ারত করা হয়। প্রথমে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীত্তিনীয়া গ্রামের শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারত করা হয়। এরপর একে একে বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের শহীদ আবু ছায়েদ, সাকোয়া ইউনিয়নের শহীদ সুমন ইসলাম, দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শহীদ শাহাবুল ইসলাম শাওন এবং ভাউলাগঞ্জ ইউনিয়নের শহীদ সাজুর কবর জিয়ারত করা হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সার্বিক খোঁজ খবর নেয়া হয়।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ রাশেদ ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় দান করেছেন। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা জুলাই অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের স্মরণে আমরা তাদের কবর জিয়ারত করেছি এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছি। ছাত্রশিবির সবসময় শহীদদের আদর্শ ও ত্যাগকে লালন করে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ়ভাবে পাশে থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব, অফিস সম্পাদক সোহেল রানা, বায়তুল মাল সম্পাদক খোরশেদ আলম, পঞ্চগড় সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুন্না ইসলাম, বোদা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা, পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

September 11, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাকসুর ঐতিহাসিক বিজয়, পঞ্চগড়ে পাঁচ শহীদের কবর জিয়ারত করলো ছাত্রশিবির

আপডেট সময় : ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫