ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২৩৮৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন!

নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক খুঁটির তার থেকে সৃষ্ট শর্ট সার্কিটের আগুনে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার যোগীপাড়া গ্রামের বাসিন্দা মৃত এলাহী বক্সের ছেলে মোঃ আব্দুস সালাম (৬০) বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক খুঁটির তার থেকে ফায়ার হওয়া আগুন বাড়ির পাশে থাকা পাঠশোলার উপর পড়ে এবং সেখান থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পাঠশোলা সহ ঘরের কিছু ব্যবহৃত কাপড়-চোপড় ও আসবাবপত্র পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর বাড়ির লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের গাড়ি পৌঁছানোর আগেই সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্যা মোঃ আবদুল্লাহ শেখ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতে করে আব্দুস সালামের প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন!

আপডেট সময় : ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫