রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অভিযোগে গরু ব্যবসায়ীকে কু’পি’য়ে হ”ত্যা!
- আপডেট সময় : ০২:২২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অভিযোগে গরু ব্যবসায়ীকে কু’পি’য়ে হ”ত্যা!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির অভিযোগে কার্তিক রায় (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১ টার সময় নেকমরদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নারায়ণপুর কুয়াভিটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কার্তিক চন্দ্র রায় নারায়ণপুর কুয়াভিটা গ্রামের খোনা চন্দ্র রায়ের ছেলে।
এ ঘটনায় ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক। আটককৃতরা হলেন, একই গ্রামের কাশিনাথের ছেলে শ্রী হরিলাল, মৃত অনন্ত বর্ম্মনের ছেলে তপন ও ডালিম রায়, নবদ্বীপের ছেলে রতন চন্দ্র সহ নবদ্বীপ কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয় অনেকেই বলছেন নিহত কার্তিকের সাথে আসামীদের দীর্ঘদিন থেকেই জমিজমা বিষয়ে ঝামেলা চলছে।
মৃত কার্তিকের স্বজনদের অভিযোগ,একই গ্রামের হদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। সোমবার রাতেও তারা শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটকে জেল হাজতে পাঠানো হয়েছে । হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।























