ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

প্রায় ৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৯৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

প্রায় ৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন। এর আগে বেতন বৃদ্ধির দাবিতে রোববার রাত ৯টায় ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।

রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে। তবে তারা আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এ আশ্বাসের ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন অপ্রতুল। প্রায় এক দশক ধরে প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। এই সামান্য বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

বেতন বাড়ানোর দাবিতে রোববার রাত ৯টা থেকে বাস বন্ধ করে দেন শ্রমিকেরা। তবে পুরো সময় একতা ট্রান্সপোর্টের বাসগুলো চলাচল করেছে। সোমবার সারাদিনও একতা ছাড়া অন্য কোনো বাস ঢাকা যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অবশেষে ৪১ ঘণ্টা পর আবার এই রুটের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রায় ৪১ ঘণ্টা পর রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু

আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫