ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

রাজশাহীতে ছাত্রীদের শ্লী ল তা হা নি র অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বি ক্ষো ভ

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০৪৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ছাত্রীদের শ্লী ল তা হা নি র অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বি ক্ষো ভ

রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ এনে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন।

বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি দলে বিভক্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এর আগে সোমবারও একই দাবিতে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ হয়।

অভিভাবকেরা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি। এ নিয়ে গত রোববার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকেরা।

অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম অভিযোগ অস্বীকার করে বলেন, এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের করলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

September 9, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ছাত্রীদের শ্লী ল তা হা নি র অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বি ক্ষো ভ

আপডেট সময় : ১২:৩২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫