ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে গাঁজাসহ ১৩ মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গাঁজাসহ ১৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর অভিযান চালিয়ে গাঁজাসহ ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার ( ৮ সেপ্টেম্বর) র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় মাদকের হটস্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, নগরীর লক্ষিপুর ভাটাপাড়া এলাকার শামসুদ্দিন মোল্লার ছেলে সেলিম রেজা (৫৫), বন্ধগেট বিলশিমলা এলাকার আব্দুর রহিমের ছেলে বুলেট অরফে রুবেল (৩০), লক্ষিপুর ভাটাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রিদয় (২৫), কাজিহাটা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে শিহাব আহমেদ শিশির (২২), আলীগঞ্জ জামাল মন্ডলের মোড় এলাকার মৃত আইউব আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৭), লিলিহল এলাকার সাজ্জাদ আলীর ছেলে জয়নাল আবেদীন জনি (২৫), মিয়াপুর এলাকার ফিলিপ বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস (২৩), কর্নহার এলাকার মৃত আজাদ আলীর ছেলে সাজিদ আলী (২২), জেলার বাগমারা উপজেলার মাদারিগঞ্জ এলাকার মতিউর রহমানের ছেলে জাফর সাদিক অভি (২২), নওদাপাাড়া মেহের মিল এলাকার সুমন ইসলামের ছেলে সৌরভ হোসেন (২৪), দামকুড়া পুরাতন মধুপুর এলাকার লিয়াাকত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৬), কাপাসিয়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে আলমগীর হোসেন (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কুমিরজান এলাকার লাল মোহাম্মদের ছেলে ইউনূস আলী (৪২)।

র‍্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির একটি দল অভিযান চালিয়ে ১৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২৮০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ৬টি, সিম ৬টি ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। এছাড়া আসামিরা নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গাঁজাসহ ১৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫