রাজশাহীতে গাঁজাসহ ১৩ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর অভিযান চালিয়ে গাঁজাসহ ১৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ( ৮ সেপ্টেম্বর) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় মাদকের হটস্পটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, নগরীর লক্ষিপুর ভাটাপাড়া এলাকার শামসুদ্দিন মোল্লার ছেলে সেলিম রেজা (৫৫), বন্ধগেট বিলশিমলা এলাকার আব্দুর রহিমের ছেলে বুলেট অরফে রুবেল (৩০), লক্ষিপুর ভাটাপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রিদয় (২৫), কাজিহাটা এলাকার মৃত শরিফুল ইসলামের ছেলে শিহাব আহমেদ শিশির (২২), আলীগঞ্জ জামাল মন্ডলের মোড় এলাকার মৃত আইউব আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৭), লিলিহল এলাকার সাজ্জাদ আলীর ছেলে জয়নাল আবেদীন জনি (২৫), মিয়াপুর এলাকার ফিলিপ বিশ্বাসের ছেলে জীবন বিশ্বাস (২৩), কর্নহার এলাকার মৃত আজাদ আলীর ছেলে সাজিদ আলী (২২), জেলার বাগমারা উপজেলার মাদারিগঞ্জ এলাকার মতিউর রহমানের ছেলে জাফর সাদিক অভি (২২), নওদাপাাড়া মেহের মিল এলাকার সুমন ইসলামের ছেলে সৌরভ হোসেন (২৪), দামকুড়া পুরাতন মধুপুর এলাকার লিয়াাকত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৬), কাপাসিয়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে আলমগীর হোসেন (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কুমিরজান এলাকার লাল মোহাম্মদের ছেলে ইউনূস আলী (৪২)।
র্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসির একটি দল অভিযান চালিয়ে ১৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২৮০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ৬টি, সিম ৬টি ও নগদ ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। এছাড়া আসামিরা নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবন করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.