ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ লালপুরে ১১ পিস ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে দুই ভাই আটক শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার দুর্গাপূজা ঘিরে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা ছুটি ছাড়াই তিন দিন কর্মস্থলে অনুপস্থিত খাদ্যগুদামের কর্মকর্তা শাবিপ্রবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শেরপুরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার

শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনা বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগমের শ্বশুরবাড়ি পাশের চরজঙ্গলদী গ্রামে,আর বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে।

স্থানীয়রা জানান, প্রায় ৯ মাস আগে ওই দরবারকে কেন্দ্র করে মুসল্লীদের সঙ্গে পীরের অনুসারীদের সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছিল। এ ঘটনায় থানায় একাধিক মামলাও হয়। যদিও উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় দুমাস আগে মামলাগুলোর নিষ্পত্তি হয়,তারপরও দরবারে আর ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা। ফলে দরবারটি দীর্ঘদিন ধরে জনমানবশূন্য অবস্থায় ছিল।

এমন পরিস্থিতিতে রোববার দুপুরে দরবারসংলগ্ন ভবন থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে তৃতীয় তলায় বোরকা পরিহিত অবস্থায় নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুবায়দুল আলম বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি দুদিন ধরে পড়ে ছিল,এতে পচন ধরেছে। ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলেও প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫