ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুর সীমান্তে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবন, চিকিৎসাধীন নারীর মৃত্যু গোদাগাড়ীতে ডিলারের গুদামে ৮১৭ বস্তা সার, এক মাসের কারাদণ্ড দুপচাঁচিয়ায় বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

বাগাতিপাড়ায় ১০ দিন ব্যাপি টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৪৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ১০ দিন ব্যাপি টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

নাটোরের বাগাতিপাড়ায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিন ব্যাপি ৭৫ টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে লক্ষনহাটি স্কুল এন্ড কলেজের হলরুমে পৌরসভার ১৮-২৫ বছর বয়সের ৭৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষণার্থীদের নিয়ে ১০ দিন ব্যাপি আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাগাতিপাড়া উপজেলা আনসার ভিডিপি অফিসার এ কে এম রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, লক্ষণহাটি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পারভেজ কবীর। প্রধান অতিথি নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতি বাগাতিপাড়া আনসার ভিডিপি অফিসার এ কে এম রুহুল আমিন ভূইয়া বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ ও জনসম্পৃক্ত বাহিনী, যারা আইন-শৃঙ্খলা রক্ষা সামাজিক উন্নয়ন ও জাতীয় প্রয়োজনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাহিনীর সদস্যদের নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৭ সেপ্টেম্বর থেকে বাগাতিপাড়া পৌরসভায় ১০ দিন ব্যাপী শহর প্রতিরক্ষা দল (টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাগাতিপাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ের আনসার ও ভিডিপি দলনেতা ও দলনেত্রীসহ ৪৫ জন টিডিপি সদস্য এবং ৩০ জন টিডিপি সদস্যা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ১০ দিন ব্যাপি টিডিপির মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫