ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার

নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারের পর ধ্বংস করে দেওয়া হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহুল আলোচিত ভারশোঁ ঋষি পল্লিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান পল্লির চিহ্নিত মাদক কারবারিরা। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে অন্তত দুই হাজার লিটার চোলাইমদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন বলেন, ইদানিং ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদ তৈরি ও বিক্রির কারবার জমজমাট হয়ে উঠে। এ পল্লির ডলি ঋষি এবং তার স্বামী সুমন ঋষির পাশাপাশি অখিল ঋষি, দুলাল ঋষি, বীরেন ঋষিসহ আরও অনেকে এ পেশার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর এ অভিযান পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় ভারশোঁ ঋষি পল্লিতে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোলাইমদসহ মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এরপর লোকজনের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়। এ পল্লিকে মাদকমুক্ত করতে স্থানীয় লোকজনের সহায়তায় মাদক বিরোধী কমিটি গঠন করা হবে। ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

September 4, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় মাদক বিরোধী অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ উদ্ধার

আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫