ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা পাবনায় বেকারিতে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত, আটক ১

এম এম মামুন:
  • আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩১০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত, আটক ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ১২টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি রাবির ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঢাকার নিউমার্কেট এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে ছিলেন ফামিন। হঠাৎ একটি অটোরিকশা বেপরোয়াভাবে উল্টো দিকে আসায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ফামিন বাইক থেকে ছিটকে প্রায় ১০-১৫ মিটার দূরে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, পুরো দায় রিকশাচালকের। ভাইয়া ঠিকঠাক রাস্তা দিয়ে আসছিলেন। কিন্তু রিকশাটা হঠাৎ উল্টো দিকে ঘোরায় এই দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম বলেন, ফামিন বাইকের পেছনে বসা অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা পরিবারকে খবর দিয়েছি।

রাবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান জানান, বিভাগের শিক্ষকদের সঙ্গে আমরা হাসপাতালে উপস্থিত আছি। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার পরপরই অটোরিকশার চালককে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

September 4, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত, আটক ১

আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫