ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসকের অবহেলার অভিযোগ!

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসকের অবহেলার অভিযোগ!

ঠাকুরগাঁওয়ে এমআইএস ও গেজেটে প্রকৃত আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে জেলা প্রশাসকের অবহেলার প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের ব্যানারে এ কর্মসুচী পালন করা হয়। এর আগে তালিকা বঞ্চিত জুলাই যোদ্ধারা একত্রিত হয়ে জেলা শহরের পাঠাগার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে প্রতিবাদ কর্মসুচি পালন করেন তারা।

এসময় তারা অভিযোগ করে বলেন, গোটা শরীরে বুলেটের চিহ্ন থাকার পরেও শুধুমাত্র জেলা প্রশাসকের অবহেলার কারনে এমআইএস ও গেজেটে প্রকৃত আহতদের অনেকেই তালিকা থেকে বাদ পরেছে। বার বার জেলা প্রশাসকের দারস্ত হয়েও কোনভাবেই মুল্যায়ন করেননি। অথচ যারা জুলাই আগস্টে সম্পৃক্ত ছিলনা তাদের তালিকায় আনা হয়েছে। শুধু তাই হাতে গোনা চার থেকে পাঁচজন জেলা প্রশাসক ইশরাত ফারজানা (ডিসির) পাশে বসে থাকে তারাইকি ঠাকুরগাঁওয়ের জুলাই যোদ্ধা। যারা আন্দোলনে ছিল ডিসি তাদের ডাকেন না। ডাকেন সুবিধাবাদিদের কয়েকজনকে। গেল কিছুদিন আগে শহরে জুলাই যোদ্ধাদের একটি অনুষ্ঠান হয়। সেখানে বরাদ্দ ছিল ৬ লাখ টাকা। সেটি কি ছয় লাখ টাকার অনুষ্ঠান ছিল তার হিসেবে চান বক্তারা।

তারা আরো বলেন, এটা আপনার বাজেট নয়। এই বাজেট ছিল যারা সেদিন যারা আন্দোলন করেছিলেন ছাত্র-জনতা, রিক্সাওয়ালা, দোকানদার, সংবাদকর্মীসহ সকলের আমরা তার হিসেব চাই। একই সাথে তারা বলেন অবিলম্বে প্রকৃতদের মুল্যায়ন করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচী পালনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, প্রকৃত জুলাইযোদ্ধাদের কাগজপত্র প্রেরণ করলে তা খতিয়ে দেখে তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হবে। একই সাথে তিনি বরাদ্দকৃত অর্থ খরচের বিষয়ে সচ্ছতা রয়েছে বলে দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের নিয়ে জেলা প্রশাসকের অবহেলার অভিযোগ!

আপডেট সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫