ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোর ধাক্কায় শিশু সহ নিহত-২, আহত-৩

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৩৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোর ধাক্কায় শিশু সহ নিহত-২, আহত-৩

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের হ্যালিপেড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৩৫)। আহমদ আলী সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি। আহতরা হলেন;সদর উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইজিবাইকে চড়ে নিহত ও আহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে ( হ্যালিপেড) পৌছালে বিপরীত দিক থেকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। গুরুতর আহত হন ৫ জন। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহমদ ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছেন। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই ক্ষুব্দ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোর ধাক্কায় শিশু সহ নিহত-২, আহত-৩

আপডেট সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫